advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামের জন্য ট্রাম্পকে দায়ী করছেন বেশির ভাগ নাগরিক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামের জন্য ট্রাম্পকে দায়ী করছেন বেশির ভাগ নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির অধিকাংশ নাগরিক। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন প্রতি ১০ জনের মাত্র ২ জন। এপি-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের করা নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে এই জরিপ ট্রাম্পের বিরুদ্ধে বাড়তে থাকা অসন্তোষের দিকে ইঙ্গিত করছে।

রিপাবলিকান এই প্রেসিডেন্টের আগ্রাসী শুল্কনীতি, ইরানের সঙ্গে যুদ্ধ এবং দুই বছর আগে নির্বাচনী প্রচারে তিনি যে অর্থনৈতিক স্বস্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থতা মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে।এপি-এনওআরসির জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, দীর্ঘদিন ধরে পণ্যের উচ্চমূল্যের জন্য ট্রাম্পের নীতিই বেশি দায়ী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর