advertisement
advertisement

চাহিদার তুলনায় যথেষ্ট এলপিজি আমদানি হয়েছে: লোয়াব


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ
চাহিদার তুলনায় যথেষ্ট এলপিজি আমদানি হয়েছে: লোয়াব

গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এলপিজির ১২ কেজির সিলিন্ডার। তা এখন বাড়তি দামে কিনতে হচ্ছে

advertisement

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটি বলছে, চাহিদার তুলনায় দেশে যথেষ্ট পরিমাণ এলপিজি আমদানি হয়েছে।

ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই।বৃহস্পতিবার লোয়াবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আগস্টে ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন এবং সেপ্টেম্বরে ১ লাখ ৫৬ হাজার টন এলপিজি আমদানি করা হয়েছে।

বাজার নজরদারি করতে গত ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ দিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও যদি কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সিলিন্ডার বিক্রি করেন এবং নিয়মবহির্ভূতভাবে মজুত করেন, তবে তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর