আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাস। খিলক্ষেত, ঢাকা
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’–এ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। বিশ্ববিদ্যালয়টি ৮০১–১০০০ র্যাঙ্কিং ব্যান্ডে রয়েছে।
গত বুধবার টিএইচই নিজেদের ওয়েবসাইটে ২০২৭ সালের এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করে। এবারের তালিকায় র্যাঙ্কিংয়ে স্থান না পাওয়া ১০টিসহ বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।টিএইচইর এই র্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।
শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির মতো সূচক বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।