advertisement
advertisement

‘চিলেকোঠার সেপাই’ কেন পাঠকের ভাবনা ওলটপালট করে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
‘চিলেকোঠার সেপাই’ কেন পাঠকের ভাবনা ওলটপালট করে

আখতারুজ্জামান ইলিয়াসের ‘চিলেকোঠার সেপাই’

advertisement

বইয়ের নামের সঙ্গে দৃশ্যের সাদৃশ্য থাকলেও মূল গল্পটা একদমই ভিন্ন। নাম দেখে কখনোই আন্দাজ করা যাবে না উপন্যাসটি কী নিয়ে লেখা। যেকোনো পাঠক বইটি পড়তে পড়তে নামের সঙ্গে গল্পের তাৎপর্য বুঝতে পারবে। পড়ার সময় মনে হয়েছে, লেখক খুব যত্নসহকারে সময় নিয়ে প্রতিটি বাক্য লিখে, যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে, তবেই প্রকাশ করেছেন।প্রাথমিক বইপড়ুয়া কিংবা শখের বশে বইপড়ুয়াদের জন্য বইটি সাজেস্ট করা যায় না।

কারণ, পড়তে গেলে তাদের মাথা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি কয়েক পৃষ্ঠা পড়ে চিন্তাভাবনা ওলটপালট হয়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তার চেয়ে বরং বলতে পারি, ৫০ বা শখানেক বই পড়েছেন কিংবা মোটামুটি বই পড়তে আগ্রহী ও অভ্যস্ত কোনো নিয়মিত পাঠক, তাঁদের জন্য বইটি ভালো পাঠ্য হতে পারে।এই বাংলায় অনেক আন্দোলন হয়েছে। মাতৃভাষার জন্য, নিজ জাতির মুক্তির জন্য, নিজ অধিকার আদায়ের জন্য।

দেশীয় সর্বজনীন আন্দোলনগুলোর মধ্যে অন্যতম উনসত্তরের গণ–অভ্যুত্থান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর