উলিপুরে ৮৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
উলিপুরে ৮৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উলিপুর উন্নয়ন ফোরাম।
শনিবার (৩ অক্টোবর) সকালে উলিপুর গুঞ্জন কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে সকাল ৯টায় পঞ্চম শ্রেণির ২৫০ জন এবং অষ্টম শ্রেণির ২৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে সকাল ১১টায় একই স্থানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ আসনের এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন।
এ সময় বক্তব্য দেন শিক্ষক মো. বাদশা আলম, মোছা. অজিফা বেগম, মোরশেদা বেগম, অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।