advertisement
advertisement

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল স্কুলশিক্ষকের, আহত ২


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল স্কুলশিক্ষকের, আহত ২

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল স্কুলশিক্ষকের, আহত ২

advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আহত দুজন হলেন—দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সৈকত এবং কাচাড়ীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে তন্ময়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। এ সময় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে তিনজন আহত হন। সংঘর্ষে তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের দাবি, তন্ময়কে প্রায়ই এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজাদ রহমান জানান, হাসপাতালে আনার পথেই আলমগীর প্রধানের মৃত্যু হয়। আহত দুজনের মধ্যে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর