advertisement
advertisement

বান্ধবীকে পছন্দ না হওয়ায় ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
বান্ধবীকে পছন্দ না হওয়ায় ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা

ছবি সংগ্রহীত র

advertisement
বান্ধবীকে পছন্দ না হওয়ায় ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা

ধরলা পোস্ট ডেস্ক :

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মায়ের উদ্বেগের বিষয়টি সামনে এসেছে। মেয়ের এক বান্ধবীকে ভালো মনে না হওয়ায় প্রায় ছয় মাস তাকে স্কুলে যেতে দেননি বলে জানিয়েছেন তাজমিনের মা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের তথ্য অনুযায়ী, ঘটনার আগের দিন বুধবার বিকেল ৪টার দিকে মেয়ের সঙ্গে মায়ের সর্বশেষ কথা হয়। ওই সময়ও তিনি তাজমিনের কাছে তার বান্ধবীর নাম ও বাড়ির ঠিকানা জানতে চান। মেয়েকে বাসায় ফিরিয়ে আনার কথা জানিয়ে তিনি বলেছিলেন, ‘তোর বান্ধবীর নাম বল, বাসার ঠিকানা বল, বাসায় গিয়ে নিয়ে আসব।’

তাজমিনের মা জানান, মেয়ের ওই বান্ধবীকে নিয়ে আগে থেকেই তার মনে সন্দেহ ছিল। এ কারণে প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়ের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত তার খোঁজখবরও রাখতেন তিনি।

তবে এরপর কীভাবে তাজমিন লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছায়, তার সঙ্গে কারা ছিল এবং কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো জানা যায়নি। ঘটনাটি ঘিরে রহস্যের সমাধানে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে পরিবার।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর