advertisement
advertisement

ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার উদ্বোধন করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার উদ্বোধন করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার উদ্বোধন করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি : সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট ডেস্ক | ১০ অক্টোবর ২০২৬

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (১০ অক্টোবর) ভোরে অনুষ্ঠানের উদ্বোধন শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে মহালয়ার বিভিন্ন আয়োজনে অংশ নেন তিনি।

মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে পিতৃপক্ষ, শুরু হয়েছে দেবীপক্ষ। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনাও শুরু হয়েছে।

মহালয়া উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার ভোর ৬টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার মূল আনুষ্ঠানিকতা। পরে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ, বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের আয়োজন করা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আহ্বান জানানো হয়। পাশাপাশি পিতৃপক্ষের সমাপ্তিতে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন ধর্মাবলম্বীরা।

পূজা কমিটির তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুসারে, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর