আজ বিশ্ব পর্যটন দিবস। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের সৌন্দর্য উপভোগ করতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। গতকাল দুপুরে
কোথায় যাবেন, কীভাবে যাবেন, খরচ কত হতে পারে—ভ্রমণের আগে গন্তব্য সম্পর্কে এসব প্রশ্নের উত্তর এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যেই পাওয়া সম্ভব। পর্যটকের পছন্দ বিশ্লেষণ করে ভ্রমণসূচি তৈরি, হোটেল ও পরিবহন ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই ব্যবহার বাড়ছে এআইয়ের। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ অবস্থা থেকে শিগগির উত্তরণ ঘটবে, এমন লক্ষণও দেখা যাচ্ছে না।আন্তর্জাতিক সূচকে পর্যটন খাতের উন্নয়নের সক্ষমতায় বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর পেছনে। পর্যটকের সংখ্যা ও আয় কমার পাশাপাশি ঘাটতি রয়েছে পর্যটনের তথ্য-উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনাতেও। পর্যটকদের নিয়ে একক তথ্যভান্ডার না থাকায় প্রযুক্তিগত সক্ষমতায়ও পিছিয়ে আছে বাংলাদেশ।
যদিও পর্যটক আকর্ষণ করার মতো প্রাকৃতিক, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক সম্পদ রয়েছে বাংলাদেশের।এ পটভূমিতে আজ ২৭ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।