২৭ সেপ্টেম্বর পর্যটন দিবস। প্রাকৃতিক সৌন্দর্যের রানি সাজেক। এখানে রাত–দিন সারাক্ষণ প্রকৃতির নানা রূপ উপভোগ করেন পর্যটকেরা। সবুজ গাছপালায় ঢাকা বনের ভেতরে জুমঘরের আদলে তৈরি মাচাং কটেজ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগও পান ভ্রমণপিপাসুরা। সাজেক পর্যটন কেন্দ্রে, বাঘাইছড়ি, রাঙামাটি, ২৬ সেপ্টেম্বর
ভ্রমণের ধরন বদলেছে, আর সেই সঙ্গে বদলে যাচ্ছে পর্যটন ব্যবসার চেহারাও। একসময় কোথাও বেড়াতে যাওয়ার আগে পরিচিতজনের পরামর্শ, ট্রাভেল এজেন্টের সহায়তা কিংবা একটি টেলিফোন কলই ছিল ভরসা। এখন একজন মানুষ ঘরে বসেই গন্তব্য সম্পর্কে জানতে পারেন, হোটেলের ছবি ও অতিথিদের মতামত দেখতে পারেন, রুম বুক করতে পারেন, অনলাইনে টাকা পরিশোধ করতে পারেন এবং নিজের পছন্দ অনুযায়ী পুরো ভ্রমণসূচি সাজিয়ে নিতে পারেন।
এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো ডিজিটাল প্রযুক্তি। তার সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ফলে পর্যটন এখন শুধু কোথায় যাবেন—এই প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং কখন যাবেন, কোথায় থাকবেন, কী করবেন এবং কীভাবে আরও ভালো অভিজ্ঞতা পাবেন—সেসব সিদ্ধান্তেও প্রযুক্তি ক্রমেই ভূমিকা রাখছে।ডিজিটাল পরিবর্তনের পথচলাআজকের এআই-নির্ভর পৃথিবী একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ প্রযুক্তিগত পথচলা।
১৯৫৫ সালে এ সংক্রান্ত প্রস্তাবনায় ‘Artificial Intelligence’ শব্দবন্ধটি ব্যবহার করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।