কেউ মঞ্চে দাঁড়িয়ে তাৎক্ষণিক বক্তৃতা দিচ্ছেন, কেউ হাজির হয়েছেন সাহিত্যের বিখ্যাত কোনো চরিত্রের সাজে। কেউ আবার ক্যামেরায় ধরে রাখছেন প্রকৃতি ও নগরজীবনের গল্প। কোথাও চলছে গবেষণা নিয়ে আলোচনা, কোথাও পোস্টার প্রদর্শনী, আবার কোথাও নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার প্রস্তুতি।
এমন নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো ইংলিশ কার্নিভ্যাল ২০২৬।ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ইংরেজি বিভাগের ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনের এই কার্নিভ্যালের এবারের প্রতিপাদ্য ছিল ‘ওয়ার্ডস ফর দ্য প্লানেট, অ্যাকশন ফর টুমরো’।
একাডেমিক চর্চার পাশাপাশি ভাষা, সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা ও শিক্ষার্থীদের নানা প্রতিভা তুলে ধরাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।মেট্রো স্টেশনে চালু হয়েছে পোলার আইসক্রিম পার্লার ‘চিল স্টেশন’গানের সুরে শুরুউদ্বোধনী অনুষ্ঠানে ইংরেজি বিভাগের ১৬ বছরের পথচলা ও বিকাশের ওপর সংক্ষিপ্ত পর্যালোচনা উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক কেয়া চক্রবর্তী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।