স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগকে ঢালাও বলে মন্তব্য বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেছেন, এ ঘটনায় তিনি (সালমান মুক্তাদির) ‘ভিকটিমাইজ’ (ঘটনার শিকার) হয়েছেন।আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে গতকাল শনিবার রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান এই কনটেন্ট ক্রিয়েটর। গত রাতে তিনি এই ভাঙচুরের ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। এ নিয়ে তিনি নানা কথা বলেন।
বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ তোলেন।‘এখানে অ্যাটাক হয়েছিল…আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে’, ভিডিওতে সালমান মুক্তাদিরঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে একটি বিরোধপূর্ণ জমি আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।