advertisement
advertisement

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, মেনে নেওয়ার মতো নয়: সাদিয়া আয়মান


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ণ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, মেনে নেওয়ার মতো নয়: সাদিয়া আয়মান

সালমান মুক্তাদির ও সাদিয়া আয়মান। কোলাজ

advertisement

চাঁদাবাজির কারণে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। রাতেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।

এই ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।আজ ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে সাদিয়া লিখেছেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং মেনে নেওয়ার মতো নয়! সালমানের মতো একজন মানুষ এমন আচরণের মোটেও প্রাপ্য নন। এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না! কী লজ্জাজনক!

কী দুঃখজনক!’সাত ঘণ্টা আগে দেওয়া পোস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ১২ হাজারের বেশি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর