advertisement
advertisement

রোবট প্রদর্শনীতে উদ্ভাবনের চমক, দক্ষিণ কোরিয়া যাচ্ছে টিম বাংলাদেশ


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
রোবট প্রদর্শনীতে উদ্ভাবনের চমক, দক্ষিণ কোরিয়া যাচ্ছে টিম বাংলাদেশ

advertisement

রোবটিকসের অলিম্পিকখ্যাত ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ (এফজিসি) ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭ থেকে ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে বসবে রোবটিকসের এই বিশ্ব আসর। বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে ১৯০টি দেশ এবার এতে অংশ নিচ্ছে।

দশমবারের মতো এই আসরে অংশ নেবে বাংলাদেশ দলও।এবারের বাংলাদেশ দলের নির্বাচিত সদস্যরা হলেন মাহরুজ মোহাম্মদ আয়মান, মো. মুহতাসাম মুশাররফ শাফি, মো. ইশমাম শাহরুজ চৌধুরী, সুহানা মান্নান, নূরাজ হোসেন, সারিম আহমেদ, নুজহাত জাহান ও সন্দীপন কুণ্ডু। প্রধান মেন্টর হিসেবে রয়েছেন মোহাম্মদ শামস জাবের। এ ছাড়া মেন্টর হিসেবে আরও আছেন রায়হান আহমেদ রাহাত, সিফাত সামিয়া ইসলাম, মুহাম্মদ আহসান নাহিয়ান, ফায়েজ আলম রিমন ও তাহা কাইজার দিসাওয়ালা।

বাংলাদেশ দল নির্বাচন, প্রশিক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে দ্য টেক অ্যাকাডেমি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর