সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত তুলতে আমানতকারীদের ছাড়তে হচ্ছে মুনাফা, সুদ বা অন্যান্য আর্থিক সুবিধা। এ জন্য আমানতকারীদের কাছ থেকে অঙ্গীকারনামা আদায় করা হচ্ছে। ওই অঙ্গীকারনামায় মুনাফা বা অন্যান্য আর্থিক সুবিধার দাবি ছেড়ে দেওয়ার বিষয়টি রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ নিয়ে কোনো মামলা ও আইনি পদক্ষেপ নেবে না আমানতকারী—এমন শর্তও রয়েছে অঙ্গীকারনামায়।
ফলে বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়। আর্থিক অনিয়মের কারণে সংকটে পড়া শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংক পাঁচটি হচ্ছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
বর্তমানে ব্যাংকটির মালিকানা রয়েছে সরকারের হাতে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।