টি এস এলিয়ট ও ভ্যালেরি এলিয়ট আলোকচিত্র অবলম্বনে
একজন কবি, যাঁর ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ আধুনিক কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। অথচ সেই কবিই আবার বিড়ালদের নিয়ে লিখেছিলেন মজার সব ছড়া, যেগুলো অবলম্বনে পরে তৈরি হয় বিশ্বখ্যাত সংগীতনাট্য ‘ক্যাটস’। আধুনিক মানুষের নিঃসঙ্গতা, সভ্যতার ভাঙন ও আধ্যাত্মিক সংকট ছিল তাঁর কবিতার গুরুত্বপূর্ণ বিষয়। আবার সেই তিনিই বিড়ালের বিচিত্র স্বভাব নিয়ে লিখেছেন রসিকতা ও কৌতুকে ভরা ছড়া।
একদিকে গভীর ও জটিল কবিতার জগৎ, অন্যদিকে নিছক আনন্দের জন্য লেখা বিড়ালের ছড়া—এই দুই বিপরীত সুরের মিলনেই টি এস এলিয়টের সাহিত্যিক সত্তার একটি অনন্য দিক ধরা পড়ে।পুরো নাম টমাস স্টার্নস এলিয়ট—টি এস এলিয়ট। ১৮৮৮ সালের ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে তাঁর জন্ম। হার্ভার্ডে পড়াশোনা করেন; পরে প্যারিস ও অক্সফোর্ডেও দর্শন নিয়ে পড়াশোনা করেন।
১৯১৪ সালে ইংল্যান্ডে স্থায়ী হন এবং ১৯২৭ সালে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।