ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও পিছিয়েছে। তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে প্রতিবেদন জমার তারিখ মোট ২০ বার পেছাল বলে জানান ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাকারী ওসমান হাদি গত বছরের ১২ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। গুলির ঘটনার পর ১৪ ডিসেম্বর সংগঠনের তৎকালীন সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেছিলেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়।
পূর্বে ডিএমপির গোয়েন্দা বিভাগ ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল। তবে বাদীপক্ষ ওই প্রতিবেদনে নারাজি আবেদন জানালে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।