advertisement
advertisement

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান

advertisement

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমানকে বাদ দিয়ে কোম্পানিটির পুনর্গঠিত পর্ষদ আজ মঙ্গলবার অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির আবেদনের ভিত্তিতে বিএসইসির কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এর আগে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বিএসইসিকে দেওয়া এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছিল, কোম্পানিটির পর্ষদ থেকে সরে যাওয়ার বিষয়ে রাজি হয়েছেন সালমান এফ রহমান। তাই তাঁকে বাদ দিয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানিটির ওই চিঠির বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও সবুজ সংকেত দেওয়া হয়।

এরপর নানা প্রক্রিয়া শেষে পুনর্গঠন করা হয় বেক্সিমকো ফার্মার পর্ষদ।বিএসইসি জানিয়েছে, পুনর্গঠিত ৯ সদস্যের পর্ষদে কোম্পানির উদ্যোক্তাদের মধ্য থেকে রয়েছেন তিনজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর