রাজধানীর আগারগাঁওয়ের ফুটপাতে গড়ে ওঠা ‘মিজানের ভাতের হোটেল’ ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার দুপুরে
মঙ্গলবার দুপুর ১২টা। রাজধানীর আগারগাঁওয়ের তালতলার ফুটপাতে চুলা বসিয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন মিজান। ঠিক তখন সেখানে হাজির ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদকারী দল। নিমেষেই গুঁড়িয়ে দেওয়া হলো তাঁর রান্নার চুলা আর স্তূপ করে রাখা জ্বালানি কাঠ।
মাস দেড়েকের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো উচ্ছেদ হলেন তিনি।ফুটপাত দখল করে এভাবে খাবার বিক্রির জেরে আগে জেল খেটেছেন মিজান; কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে গলায় ফুলের মালা পরে তিনি যখন আবারও ফুটপাতে ফিরলেন, তখন তাঁর পরিচিতি আরও বেড়ে যায়। তিনি তখন আর দশজন ফুটপাতের সাধারণ হকারের মতো থাকেননি। মিজান তত দিনে ‘ভাইরাল মিজান’।মূলধারার কোনো সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল মিজানকে নিয়ে বড় কোনো প্রতিবেদন করেনি।
বিজ্ঞাপন দিয়ে কোনো প্রচারও তিনি চালাননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।