advertisement
advertisement

ফ্লাইদুবাইয়ের যাত্রীদের ফেরাতে সামরিক উড়োজাহাজ পাঠাতে চেয়েছিল ইসরায়েল, মানেনি সৌদি আরব


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ণ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের ফেরাতে সামরিক উড়োজাহাজ পাঠাতে চেয়েছিল ইসরায়েল, মানেনি সৌদি আরব

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ সৌদি আরবে অবতরণের পর দেশটির তাবুক বিমানবন্দরে যাত্রীরা। ভিডিও থেকে নেওয়া। ৩০ সেপ্টেম্বর, ২০২৬

advertisement

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে থাকা ইসরায়েলি যাত্রীদের দেশে ফেরাতে সৌদি আরবে সামরিক বিমান পাঠানোর কথা বলেছিল ইসরায়েল। তবে রিয়াদ সে অনুরোধ নাকচ করে দিয়েছে। দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ওই উড়োজাহাজের সহকারী পাইলট প্রধান পাইলটকে ছুরিকাঘাত করেন। এরপর তিনি উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন।

তখন যাত্রীরা ওই সহকারী পাইলটকে আটকে ফেলেন। পরে অন্য পাইলট উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবে অবতরণ করান।সূত্র দুটি বলেছে, ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটি সৌদি আরবে জরুরি অবতরণ করার পর ইসরায়েল দেশটিতে সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধ করেছিল। ওই উড়োজাহাজে করে ফ্লাইদুবাইয়ের যাত্রীদের সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে নিতে চেয়েছিল তারা।সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

ইসরায়েলের সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধের বিষয়ে জানতে সৌদি আরবের জনসংযোগ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর