advertisement
advertisement

পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

advertisement

অসদাচরণ ও পলায়নের অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।বরখাস্ত দুজন হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান ও গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২–এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই দুজনের বরখাস্তের আদেশ জারি করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মেহেদী হাসান ডিএমপির (ট্রাফিক-দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পরবর্তী সময়ে তাঁর স্থায়ী–বর্তমান ঠিকানাসহ ই–মেইলে নোটিশ দেওয়া হলেও তিনি কর্মস্থলে হাজির হননি। তাঁর এমন কর্মকাণ্ড সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা ও বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী।

এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে ‘পলায়ন’–এর আওতাভুক্ত ও শাস্তিযোগ্য অপরাধ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর