advertisement
advertisement

শিক্ষার মান নিয়ে আপস করা চলবে না


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
শিক্ষার মান নিয়ে আপস করা চলবে না

advertisement

দেশে উচ্চশিক্ষা বিস্তারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই। শিক্ষার মানের দিক থেকে বেসরকারি খাতের কয়েকটি বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে। তবে গত আড়াই দশকে রাজনৈতিক ও ব্যবসায়িক বিবেচনায় যেভাবে একের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে, তাতে শিক্ষার মানের সঙ্গে বড় ধরনের আপস করতে হয়েছে।

কেননা, অনেক বিশ্ববিদ্যালয়ের যেমন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব অবকাঠামো নেই, আবার বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের মতো আবশ্যকীয় পদেও কোনো লোক নেই। এ রকম নামমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার ন্যূনতম মান নিশ্চিত করা দূরে থাক, শিক্ষার্থীদের ভবিষ্যৎকেই হুমকির মুখে ফেলে দিতে পারে।প্রথম আলোর প্রতিবেদনে দেশের বেসরকারি খাতের উচ্চশিক্ষার যে তথ্য উঠে এসেছে, তাতে আমরা শঙ্কিত না হয়ে পারি না।

দেশে বর্তমানে ১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর