advertisement
advertisement

ভারতের একের পর এক শুল্কচাপে বাংলাদেশের পাট খাত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
ভারতের একের পর এক শুল্কচাপে বাংলাদেশের পাট খাত

পাটকল

advertisement

বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নতুন করে প্রতি টনে ১৪০ মার্কিন ডলার পর্যন্ত কাউন্টারভেইলিং ডিউটি (সিভিডি) বা ভর্তুকিবিরোধী শুল্ক আরোপের সুপারিশ করেছে ভারত। গত সোমবার এই শুল্ক আরোপের চার দিন আগে বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি–ডাম্পিং শুল্ক আরোপ করে দেশটি।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিজের (ডিজিটিআর) গত সোমবার প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটপণ্যে পাঁচ বছরের জন্য এই শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সে দেশের অর্থ মন্ত্রণালয়। ভারতের ২০২৫ সালের এক তদন্তে বাংলাদেশের বিরুদ্ধে পাটপণ্যে ভর্তুকি দেওয়ার ১২টি অভিযোগ তোলা হয়।

বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ) ভারতের এভাবে শুল্ক আরোপের উদ্যোগকে অযৌক্তিক বলে মন্তব্য করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর