advertisement
advertisement

ডিমান্ড চার্জের ঘরে মিটার নম্বর, ২৩৫ ইউনিটের বিল এল ৫০৬ কোটি টাকা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১:২৫ অপরাহ্ণ
ডিমান্ড চার্জের ঘরে মিটার নম্বর, ২৩৫ ইউনিটের বিল এল ৫০৬ কোটি টাকা

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল (বাঁয়ে) প্রথমে ৫০৬ কোটি টাকা দেওয়া হলেও পরে সংশোধিত বিল (ডানে) দেওয়া হয়

advertisement

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল (বাঁয়ে) প্রথমে ৫০৬ কোটি টাকা দেওয়া হলেও পরে সংশোধিত বিল (ডানে) দেওয়া হয়মাগুরায় এক আবাসিক গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দিয়েছিল পল্লী বিদ্যুৎ সমিতি। ডিমান্ড চার্জের ঘরে ভুলবশত মিটারের সিল নম্বর বসানোয় অস্বাভাবিক এই বিল দেওয়া হয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর বিল সংশোধন করা হয়।সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে চলতি মাসে এই বিল ইস্যু করে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া আঞ্চলিক কার্যালয়। আলেয়া খাতুন কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী।

বিল সংশোধনের পর গত ৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ১ হাজার ৯৬৩ টাকা পরিশোধ করেন তিনি।বিলের তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর পর্যন্ত মিটারের রিডিং ছিল ৩৯৫ এবং ৮ আগস্টের আগের রিডিং ১৬০।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর