advertisement
advertisement

শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে কত ইনিংস দরকার কোহলির


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ
শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে কত ইনিংস দরকার কোহলির

শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি

advertisement

খেলোয়াড়ের নাম বিরাট কোহলি বলেই এই আলোচনা। নইলে শচীন টেন্ডুলকারের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভাঙা নিয়ে এত কথা হয়তো হতো না। কিন্তু কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরি এখন ৮৬টি বলেই এই রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে।৩৭ বছর বয়সী কোহলি এখন খেলেন শুধু ওয়ানডেতে। জানিয়ে দিয়েছেন, এই সংস্করণে তাঁর শেষ বিশ্বকাপ ২০২৭ সালে। সময় তাই খুব বেশি নেই। এত অল্প সময়ে আরও ১৫টি সেঞ্চুরি করা সম্ভব? নামটা যে কোহলি!

পরিশ্রম আর একাগ্রতা দিয়ে পুরো ক্যারিয়ারে নিজেকে যেভাবে ভেঙেছেন–গড়েছেন, তাতে তাঁর সামনে ‘অসম্ভব’ বলে কিছু নেই। হিসাবনিকাশ কী বলে, চলুন তা জেনে নিই।দরকার ১৫ সেঞ্চুরিশচীনের রেকর্ড ছুঁতে কোহলির প্রয়োজন আরও ১৪টি সেঞ্চুরি। রেকর্ড ভাঙতে হলে করতে হবে ১৫ সেঞ্চুরি। এখন প্রশ্ন, হাতে সময় কতটা?কোহলি সম্ভবত ২০২৭ বিশ্বকাপ পর্যন্তই ওয়ানডে খেলবেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকবে।

কারণ এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, এরপর আর তিনি বিশ্বকাপ খেলবেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর