advertisement
advertisement

দখল-ভাঙচুরে রাজনৈতিক ছাড় নেই, জাইমার নিয়োগেও সরকারের সম্পৃক্ততা নেই


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
দখল-ভাঙচুরে রাজনৈতিক ছাড় নেই, জাইমার নিয়োগেও সরকারের সম্পৃক্ততা নেই

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্‌দী আমিন। আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে

advertisement

অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্‌দী আমিন। সাম্প্রতিক কয়েকটি দখল, হামলা ও ভাঙচুরের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং তাদের কাছে তথ্য রয়েছে। সরকার একটি সুষ্ঠু আইনি ব্যবস্থা নিশ্চিত করতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট করেছেন, অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক ছাড় দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন করা হয়।

সেখানে গত কয়েক দিনে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন এ সব কথা বলেন।মাহ্‌দী আমিন বলেন, চাঁদ উদ্যান দখলের চেষ্টার ঘটনায় ইতিমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর