ম্যান সিটি চেয়ারম্যানের সঙ্গে পেপ গার্দিওলার।
ইংলিশ ফুটবল কাঁপিয়ে দেওয়া এক রায়। আর ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে সেই রায়ের পর অবশেষে সামনে এলেন ক্লাবের সাবেক কোচ পেপ গার্দিওলা।প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। ঐতিহাসিক এই রায়ের পর ক্লাবটিকে ঘিরে যখন তীব্র সমালোচনা, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন গার্দিওলা। বার্তাটা স্পষ্ট।
ক্লাব, মালিকপক্ষ আর সমর্থকদের পাশে তিনি আছেন, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দৃঢ়ভাবে।ম্যান সিটিকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করল প্রিমিয়ার লিগনিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গার্দিওলা লিখেছেন, ‘ম্যানচেস্টার সিটির প্রতিটি সমর্থককে জানাতে চাই, আমি আছি, আগের চেয়ে বেশি করে। আমি সব সময় ছিলাম, আছি এবং থাকব।
আমার ক্লাব, মালিক, চেয়ারম্যান, ফেরান (প্রধান নির্বাহী কর্মকর্তা), খেলোয়াড়, স্টাফ, এনজো এবং আমাদের অনন্য সমর্থকদের পাশে থাকব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।