advertisement
advertisement

রাজশাহীর আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
রাজশাহীর আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি

রাজশাহী অঞ্চলের ফাইনালে জেতার পর রক্সি ফুটবল একাডেমীর খেলোয়াড়দের উচ্ছ্বাস। আজ রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে

advertisement

রেফারির শেষ বাঁশি বাজতেই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠলেন বগুড়ার রক্সি ফুটবল একাডেমির মেয়েরা। আনন্দের আতিশয্যে নেচেগেয়ে মাঠের ভেতর কিশোরী ফুটবলারদের সেই উদ্‌যাপন চলল অনেকটা সময়। তাঁদের এই উল্লাসের উপলক্ষটাও বিশাল। প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।

এর আগে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি শেষ আটের টিকিট কেটেছিল।আজ বিকেলে রাজশাহী অঞ্চলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রক্সি ফুটবল একাডেমি ২-১ গোলে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমিকে।শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে আঞ্চলিক ফাইনালটি জমে ওঠে। নবম মিনিটে পাপিয়া আক্তারের গোলে এগিয়ে যায় বগুড়ার রক্সি। তবে গোলটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

তিন মিনিট পর চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমিকে সমতায় ফেরান নুরীনা বেগম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর