advertisement
advertisement

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

আইফোন ১৮ প্রো মডেলের ক্যামেরার চারপাশের অংশ হালকা গোলাপি বা বিবর্ণ হয়ে গেছে

advertisement

১৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স বিক্রি শুরু করেছে অ্যাপল। তবে কেনার দুই সপ্তাহের মধ্যেই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ করেছেন একাধিক ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ফোনের পেছনের ক্যামেরার চারপাশের অংশ হালকা গোলাপি বা বিবর্ণ হয়ে গেছে। কালো ও বারগান্ডি রঙের মডেলগুলোতে এ সমস্যা বেশি হচ্ছে।

সমস্যা সমাধানে অ্যাপলের কাছে আইফোন ফেরত পাঠানোর পরিকল্পনাও করেছেন কেউ কেউ।আইফোন ১৮ প্রোর অ্যালুমিনিয়াম ফ্রেমে রং করার জন্য অ্যানোডাইজিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের পৃষ্ঠে একটি সূক্ষ্ম স্তর তৈরি করে তার ভেতরে রঙের উপাদান প্রবেশ করানো হয়। ফলে রংটি ধাতুর সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকার কথা।

কিন্তু ব্যবহারকারীদের অভিযোগ, নতুন ফোনে স্বাভাবিক ব্যবহারের অল্প সময়ের মধ্যেই ক্যামেরার চারপাশের রঙে পরিবর্তন দেখা যাচ্ছে।বিশ্বজুড়ে আইফোন ১৮ প্রোর বিক্রি শুরু, অ্যাপল স্টোরে ক্রেতাদের দীর্ঘ সারিকিছু আইফোন ১৮ প্রো মডেলে ক্যামেরার চারপাশের রঙ বিবর্ণ হয়ে গেছে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও কয়েকজন ব্যবহারকারী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর