কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ভিত্তি নিয়ে শুরু হলেও মাত্র সাত বছরের ব্যবধানে ব্যাংকটি এখন সাধারণ মানুষের মধ্যে সেবা বাড়িয়ে যাচ্ছে।
নতুন এ ব্যাংক তাদের কার্যক্রমে সুশাসন, প্রযুক্তিনির্ভর সেবা ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে নিজেদের ভালো অবস্থান তৈরির চেষ্টা করছে।কমিউনিটি ব্যাংক জানায়, তাদের ব্যাংকের আর্থিক সূচকগুলো বেশ ইতিবাচক। ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৪৬৫ কোটি টাকায়। এর বিতরীতে ঋণের পরিমাণ ৬ হাজার ৩৪৮ কোটি টাকা।
দেশের ব্যাংকিং খাতে যখন খেলাপি ঋণ (এনপিএল) একটি বড় চ্যালেঞ্জ, তখন কমিউনিটি ব্যাংকের খেলাপি ঋণের হার মাত্র শূন্য দশমিক ২৫ শতাংশ।ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আগাম সতর্কতামূলক ব্যবস্থা, নিয়মিত নজরদারি ও সুনির্দিষ্ট তদারকির কারণেই এ খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।