advertisement
advertisement

এশিয়ান গেমস ক্রিকেটে ভারত–পাকিস্তান ফাইনাল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
এশিয়ান গেমস ক্রিকেটে ভারত–পাকিস্তান ফাইনাল

ছবিটি সর্বশেষ এশিয়া কাপ ফাইনালের। এবার এশিয়ান গেমসের ফাইনালেও খেলবে ভারত–পাকিস্তান

advertisement

ভারতের টি-টুয়েন্টি ব্যাটিং লাইনআপের গভীরতার প্রশংসা না করে উপায় নেই। একজন ব্যর্থ হলে আরেকজন ঠিকই দায়িত্ব নেন। আজ জাপানের নিশিনে এশিয়ান গেমস ক্রিকেটে ছেলেদের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তাঁদের ব্যর্থতার দিনে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইশান কিশান। তাঁর ব্যাটে ভর করে ভারত তোলে ১৬৯ রান। এরপর বল হাতে বাকি কাজটা করেছেন যশপ্রীত বুমরারা।

শ্রীলঙ্কাকে ৪৫ গুটিয়ে ১২৪ রানের বড় জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।এশিয়ান গেমস ক্রিকেটে ছেলেদের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় পাকিস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।ফিফটির পর ইশানআজ বল হাতে শ্রীলঙ্কার শুরুটা ভালোই হয়েছিল। ৩ ওভারে ২৪ রান তুলতেই ভারত ২ উইকেট হারায়।

তবে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী পাল্টা আক্রমণে ২১ বলে ৩৮ রান করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর