advertisement
advertisement

টেনেসিতে ২০০ বছরের মধ্যে প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে কী ঘটেছে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
টেনেসিতে ২০০ বছরের মধ্যে প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে কী ঘটেছে

ক্রিস্টা পাইক। এই ছবি ১২ জানুয়ারি ২০২৩ তারিখে তুলেছে টেনেসি অঙ্গরাজ্যের সংশোধন বিভাগ

advertisement

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ২০০ বছরের মধ্যে প্রথমবার কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছিল। ওই নারীর নাম ক্রিস্টা পাইক। মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও তিনি বেঁচে যান এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।ক্রিস্টার আইনজীবীরা মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বন্ধ করতে জরুরি ভিত্তিতে আদালতে আবেদন করেছেন।

ওই আবেদনে তাঁরা বলেছেন, ‘ক্রিস্টা পাইক জ্ঞান হারিয়েছেন, তবে তাঁর হৃৎস্পন্দন হচ্ছে এবং নাক ডাকার শব্দও শোনা যাচ্ছে।’পাইকের একজন আইনজীবী বিবিসিকে বলেছেন, দুবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পর ৫০ বছর বয়সী পাইককে হাসপাতালে ভর্তি করে জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়া হচ্ছে।পাইকের বিরুদ্ধে অভিযোগ, ১৮ বছর বয়সে তৎকালীন প্রেমিক টাডারিল শিপের (১৭) সঙ্গে মিলে তিনি ১৯ বছর বয়সী এক তরুণীকে মারধর ও নির্যাতনের মাধ্যমে হত্যা করেন।

নিহত তরুণীর সঙ্গে তাঁদের পরিচয় হয়েছিল সমস্যাগ্রস্ত কিশোর-কিশোরীদের জন্য আয়োজিত একটি কর্মমুখী প্রশিক্ষণ শিবিরে।এ বিষয়ে এখনো টেনেসি অঙ্গরাজ্য কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর