advertisement
advertisement

সাইফের বয়স বাড়া স্বাভাবিক, কারিনা হলেই ‘বুড়ি’! ট্রলের নিশানায় কেন অভিনেত্রীরাই


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
সাইফের বয়স বাড়া স্বাভাবিক, কারিনা হলেই ‘বুড়ি’! ট্রলের নিশানায় কেন অভিনেত্রীরাই

সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। এএনআই

advertisement

তারকাদের ঝলমলে জীবনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ নতুন নয়। নতুন ছবি থেকে প্রেম, বিয়ে, সন্তান কিংবা চেহারার পরিবর্তন—তারকাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের প্রায় সবকিছুই থাকে আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেই আগ্রহের সঙ্গে যুক্ত হয়েছে ট্রলিং। আর সেই ট্রলিংয়ের নিশানায় বারবার পড়ছেন অভিনেত্রীরা। পোশাক, বয়স, চেহারা, বিয়ে, মাতৃত্ব থেকে পেশাগত সিদ্ধান্ত—কিছুই যেন আলোচনার বাইরে নয়।

এমনকি স্বামী-স্ত্রীর যৌথ সিদ্ধান্তের দায়ও অনেক সময় এসে পড়ে শুধু স্ত্রীর ওপর। পুরুষ তারকার ক্ষেত্রে যে বিষয় স্বাভাবিকভাবে নেওয়া হয়, একই ঘটনায় নারী তারকাকে শুনতে হয় কটাক্ষ। বলিউডের কয়েকটি আলোচিত দম্পতির সাম্প্রতিক ও পুরোনো ঘটনা সেই বৈপরীত্যই সামনে আনে। মা হওয়ার পর বদলেছে ক্যাটরিনার চেহারা, প্রশ্ন কেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বিয়ে করেন ২০২১ সালে। ২০২৫ সালে তাঁদের ঘরে আসে ছেলে ভিহান।

৪২ বছর বয়সে সন্তানের জন্ম দেওয়ার পর স্বাভাবিকভাবেই ক্যাটরিনার শরীর ও চেহারায় কিছু পরিবর্তন এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর