advertisement
advertisement

মহাত্মার শান্তিময় পৃথিবীর আকাঙ্ক্ষা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
মহাত্মার শান্তিময় পৃথিবীর আকাঙ্ক্ষা

আজকের দিনে মহাত্মা গান্ধীকে স্মরণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বব্যাপী সহিংসতা, সংঘাত ও বিদ্বেষ মহামারি আকার ধারণ করেছে।

advertisement

আজ শান্তিবাদী নেতা মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী। ১৮৬৯ সালের এই দিনে তিনি ভারতের গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তিনি সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে তাঁর জীবনদর্শন ও রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে অনন্য করে তোলে।পৃথিবীতে অনেক জাতীয়তাবাদী নেতা বা জননেতা এসেছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু মহাত্মা এসেছিলেন সময়োত্তীর্ণ চরিত্র নিয়ে।

তিনি নির্দিষ্ট সময়ের সীমানা ছাড়িয়ে দীর্ঘ সময়ের বাতিঘর হয়ে উঠেছেন। রোমাঁ রোলাঁর লেখা ‘মহাত্মা গান্ধী’ (১৯২৪) বইয়ে মহাত্মা গান্ধীকে ‘ইউনিভার্সাল বিয়িং’ বা ‘বিশ্বমানব’ হিসেবে অভিহিত করা হয়েছে।আজকের দিনে মহাত্মা গান্ধীকে স্মরণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বব্যাপী সহিংসতা, সংঘাত ও বিদ্বেষ মহামারি আকার ধারণ করেছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির তথ্যমতে, এ মুহূর্তে পৃথিবীজুড়ে ১৩০টির মতো সশস্ত্র সংঘাত চলছে।

এ সহিংসতা চলছে পৃথিবীর নানা প্রান্তে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর