২০০৭ সালে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে চীন বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে
চীন কীভাবে বিশ্বের শিল্পক্ষেত্রে পরাশক্তি হিসেবে উঠে এল, তা বোঝার জন্য দেশটির সোনার পরাশক্তি হয়ে ওঠার গল্পের চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না।চীন হাজার বছর ধরে এই ধাতুকে সম্মান জানিয়ে আসছে, কিন্তু দেশটির অর্থনীতি কখনোই স্বর্ণভিত্তিক ছিল না। কারণ, তাদের নিজেদের সোনার মজুত ছিল অত্যন্ত অপ্রতুল।
১৯৭৫ সালে চীন যখন অর্থনৈতিক আধুনিকায়ন শুরু করে, তখন সংস্কারের অর্থসংস্থান ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ গড়ে তুলতে তাদের জরুরি ভিত্তিতে সোনার প্রয়োজন হয়। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তখন তারা বছরে মাত্র ১৩ দশমিক ৮ মেট্রিক টন সোনা উৎপাদন করতে পেরেছিল। সেই সময় সোনার জগতে একচ্ছত্র অধিপতি দক্ষিণ আফ্রিকা উৎপাদনে চীনের চেয়ে বহু গুণ এগিয়ে ছিল।
কানাডা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াও বেশ সহজে চীনের চেয়ে বেশি সোনা উৎপাদন করত।কিন্তু ধীরে ধীরে ও সুনিশ্চিতভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।