advertisement
advertisement

চিকিৎসক থেকে ক্যানসার রোগী, ‘স্তনের যে চাকাটিকে নিরীহ ভেবেছিলাম’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
চিকিৎসক থেকে ক্যানসার রোগী,  ‘স্তনের যে চাকাটিকে নিরীহ ভেবেছিলাম’

চিকিৎসক শারমিন আক্তার

advertisement

একজন চিকিৎসক যখন নিজেই সেই রোগে আক্রান্ত হন, যে রোগের চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে করে আসছেন, তখন অভিজ্ঞতাটি আর শুধু ব্যক্তিগত থাকে না। বদলে যায় রোগীকে দেখার দৃষ্টিভঙ্গি, চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার ধরন, এমনকি জীবনকে বোঝার ভাষাও। এটি একজন স্তন ক্যানসারজয়ীর নিজের গল্প। সেই সময়টা আমার জীবনের খুব ব্যস্ত একটি অধ্যায়। পেশাগত জীবন ভালো চলছিল, একাডেমিক কাজ এগোচ্ছিল।

একই সঙ্গে ভাবছিলাম—প্লাস্টিক সার্জারির মধ্যেই আরও সুপার-স্পেশালাইজড হতে চাই; কিন্তু কোন ক্ষেত্রটি হবে আমার নিজের? হ্যান্ড সার্জারি, মাইক্রোসার্জারি, নাকি ব্রেস্ট সার্জারি? ব্রেস্ট সার্জারির প্রতি আগ্রহ অবশ্য আগে থেকেই ছিল। আমার প্রাইভেট প্র্যাকটিসের অর্ধেকেরও বেশি রোগী আসতেন স্তন-সংক্রান্ত সমস্যা নিয়ে।

তারপরও মনে হতো, নারী চিকিৎসক হিসেবে ব্রেস্ট সার্জারিতে অনেকেই এগিয়ে আসবেন; আমি বরং হ্যান্ড সার্জারিকে নিজের বিশেষায়িত ক্ষেত্র হিসেবে বেছে নিই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর