advertisement
advertisement

আত্মকেন্দ্রিক হওয়া যাবে না, মানুষের উপকারে আসতে হবে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
আত্মকেন্দ্রিক হওয়া যাবে না, মানুষের উপকারে আসতে হবে

কিশোরগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

advertisement

কিশোরগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো সংবর্ধনা উৎসব। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর উদ্যোগে এ অনুষ্ঠানে সহায়তা করেছে কিশোরগঞ্জ বন্ধুসভা।‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে গত ২১ সেপ্টেম্বর শহরের নেহাল গ্রিন পার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

এর আগেই মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় শিক্ষার্থীরা। দীর্ঘ শিক্ষাজীবনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও উপহার।শিক্ষার্থীদের আনন্দ ও শেখার সুযোগ তৈরি করতে অনুষ্ঠানে রাখা হয় বিভিন্ন ধরনের গেমস। ছিল ৩৬০ ডিগ্রি ঘুরে ছবি তোলার ব্যবস্থা, সেলফি বুথ এবং প্রথম আলোর ‘এক্সপেরিয়েন্স জোন’।

সেখানে বিভিন্ন খেলায় অংশ নিয়ে বিজ্ঞান ও জ্ঞানভিত্তিক ম্যাগাজিন ও শিক্ষাসামগ্রী জিতে নেওয়ার সুযোগ ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর