ওপেনএআইয়ের লোগো
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিরাপত্তা ও ঝুঁকির বিষয়ে যখন বিশ্বজুড়ে বিতর্ক চলছে, তখন সংবেদনশীল তথ্য যথাযথ প্রক্রিয়া মেনে ব্যবহার না করার অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
তবে বরখাস্ত হওয়া তিন কর্মীর পরিচয় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।এক বিবৃতিতে ওপেনএআই এএফপিকে বলেছে, ‘আমরা তিনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে যে তাঁরা প্রতিষ্ঠানের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবেদনশীল তথ্যের অপব্যবহার করেছেন।
এতে আমাদের নীতিমালার লঙ্ঘন ও আস্থার সংকট তৈরি হয়েছে, যা আমাদের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’এআই কি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত তিন গবেষক হলেন জেসমিন ওয়াং, তোমেক কোরবাক ও মিকিতা বালেসনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।