advertisement
advertisement

হলিউড থেকে বলিউড: প্রকৃতিই এখানে সিনেমার সেট


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
হলিউড থেকে বলিউড: প্রকৃতিই এখানে সিনেমার সেট

পর্যটকদের ক্যামেরায় জায়গাটি পরিচিত হওয়ার বহু আগেই সিনেমার ক্যামেরা এসে পৌঁছেছিল লেক লুইজে

advertisement

ক্যালগারি শহর ছেড়ে আমাদের গাড়ি যতই কানাডিয়ান রকিজের দিকে এগোচ্ছিল, ততই বদলে যাচ্ছিল চারপাশের দৃশ্য। শহর পেছনে ফেলে সমতল পেরোনোর পর একসময় দূরে উঁকি দিতে শুরু করল পাহাড়। যত এগোচ্ছি, পাহাড়গুলো তত কাছে আসছে; কোথাও কোথাও চূড়ায় সাদা বরফ। গন্তব্য লেক লুইজ। ক্যালগারি থেকে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টার পথ। ছবিতে অনেকবার দেখেছি জায়গাটি। কিন্তু সামনে দাঁড়িয়ে মনে হলো, ক্যামেরা যেন এই সৌন্দর্যের পুরোটা ধরতে পারে না।

চারদিকে কানাডিয়ান রকি পর্বতমালা, পাহাড়ের গায়ে সাদা বরফ। সামনে স্বচ্ছ পানির লেক লুইজ, ওপারে ভিক্টোরিয়া হিমবাহ। এর মধ্যেই হালকা তুষার পড়ছে। কখনো হ্রদের পানিতে, কখনো পর্যটকদের গায়ে এসে পড়ছে তুষারকণা। লেকের এক প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে ঐতিহাসিক ফেয়ারমন্ট শাতো লেক লুইজ। কানাডার আলবার্টা প্রদেশের ব্যান্‌ফ ন্যাশনাল পার্কের এই জায়গা পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। কিন্তু লেক লুইজের আরেকটি পরিচয়ও আছে।

প্রায় এক শতাব্দী ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছে এই হ্রদ, পাহাড় আর ঐতিহাসিক হোটেলের গল্প।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর