advertisement
advertisement

বিলুপ্তির মুখে থাকা কুমিরকে বাঁচাতে কম্বোডিয়া যা করছে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
বিলুপ্তির মুখে থাকা কুমিরকে বাঁচাতে কম্বোডিয়া যা করছে

সিয়ামিজ কুমির এখনো মারাত্মকভাবে বিপন্ন প্রাণী। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার লাল তালিকায় এই প্রজাতিকে ‘মহাবিপন্ন’ হিসেবে রাখা হয়েছে

advertisement

একসময় মনে করা হয়েছিল, বুনো সিয়ামিজ কুমির হয়তো পৃথিবী থেকেই হারিয়ে গেছে। নব্বইয়ের দশকে কম্বোডিয়ার সংরক্ষণবিদদের ধারণা ছিল, দেশটিতে এই কুমির আর নেই। শিকার আর মাছ ধরার কারণে বিশ শতকজুড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় এই প্রজাতির সংখ্যা ভয়াবহভাবে কমে গিয়েছিল। কিন্তু দূরবর্তী কার্ডামম পাহাড়ের জলাভূমির আশপাশের কিছু আদিবাসী গ্রামে তখনো অন্য রকম গল্প শোনা যেত।

সেখানকার চোরং সম্প্রদায়ের মানুষ বলতেন, তাঁরা এখনো বুনো সিয়ামিজ কুমির দেখতে পান।২০০০ সালে গবেষকেরা ওই এলাকায় প্রাণীটির খোঁজ করতে গেলে স্থানীয় মানুষের দেওয়া তথ্য কাজে লাগে। তাঁদের দেখানো জায়গাগুলোতেই গবেষকেরা সিয়ামিজ কুমিরের অস্তিত্বের প্রমাণ পান। অর্থাৎ যে কুমিরকে প্রায় হারিয়ে গেছে বলে মনে করা হচ্ছিল, সেটি তখনো বেঁচে ছিল।

এর পর থেকেই এই প্রজাতিকে রক্ষা করার চেষ্টা আরও জোরালো হয়।চোরং সম্প্রদায়ের মানুষ প্রকৃতি, বন ও বিভিন্ন পবিত্র প্রাণীর সঙ্গে গভীর সম্পর্কের বিশ্বাস নিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর