advertisement
advertisement

পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ
পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির

আক্রমণে দাপট ছিল ফ্রান্সের, কিন্তু ইতালির বিপক্ষে জিততে পারেনি তারা।

advertisement

ফ্রান্স ১ : ১ ইতালিআগের ম্যাচেই বেলজিয়ামের বিপক্ষে অসাধারণ এক গোল করে ফ্রান্সকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন মাইকেল ওলিসে। আজ আবারও তাঁর গোল। এবার প্রতিপক্ষ ইতালি। মনে হচ্ছিল এবারও রাতটা বুঝি ফ্রান্সেরই হতে যাচ্ছে। সেন্ত-দেনিসের স্তাদ দ্য ফ্রান্সে তখন ফরাসিদের উৎসবের প্রস্তুতি।

কিন্তু ইতালি যে এত সহজে হার মানবে না, সেটি বুঝিয়ে দিতে সময় নিল মাত্র ১৩ মিনিট।আক্রমণে উঠে আসা আলেসান্দ্রো বাস্তোনি বল পেলেন প্রতিপক্ষের বক্সের বেশ দূরে। আদ্রিয়াঁ রাবিওর পাস থেকে লুকাস দা কুনহার ভুলে বলটা চলে এসেছিল ইতালির ডিফেন্ডারের পায়ে। এরপর আর পেছনে তাকাননি বাস্তোনি। বল নিয়ে এগিয়ে গেলেন, গোলমুখে শট নিলেন, মাইক মাইনিয়ঁকে ফাঁকি দিয়ে বল জড়ালেন জালে। ১-১। ম্যাচের শেষেও স্কোরলাইন এটাই থাকল।

ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তিউয়েফা নেশনস লিগে প্রথম দুই ম্যাচে ১-০ গোলে জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল ফ্রান্স।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর