advertisement
advertisement

ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

advertisement
ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

ধরলা পোষ্ট ডেস্ক : ২ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা গ্রামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক কবিরাজের বিরুদ্ধে। ঘটনার বিচার দাবিতে অভিযুক্ত আরশেদ আলীর বাড়ির আঙিনায় চার দিন ধরে অবস্থান করছেন ওই বৃদ্ধা।

ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগ, গত রোববার রাত আনুমানিক ৮টার দিকে একই গ্রামের কবিরাজ আরশেদ আলী ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে তাকে বাড়ির বাইরে ডাকেন। পরে তাকে টেনে-হিঁচড়ে পেছনের একটি নির্জন স্থানে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। তার চিৎকার শুনে এক নাতি ঘটনাস্থলে গিয়ে আরশেদ আলীকে আটক করেন। তবে পরে অভিযুক্তের পরিবারের লোকজন তাকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

বৃদ্ধা জানান, ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তিনি অভিযুক্তের বাড়িতে অবস্থান করবেন।
ভুক্তভোগীর দিনমজুর ছেলে হেলাল তালুকদার বলেন, আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় এবং সহযোগিতা করার মতো লোক না থাকায় তাদের পক্ষে আইনি প্রক্রিয়ায় যাওয়া কঠিন। স্থানীয় প্রভাবশালীরা গ্রামীণ সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা জানিয়েছেন।
স্থানীয় মাতব্বর মজিবুর রহমান বলেন, জাবেদ আলীসহ ৪-৫ জন মাতব্বর বিষয়টি নিয়ে বসেছিলেন। মীমাংসার জন্য চৌকিদারের মাধ্যমে সালিশ ডাকা হবে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আরশেদ আলী পলাতক রয়েছেন। তবে তার ছেলে মো. আসলাম ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাবা ওই বৃদ্ধার বাড়িতে ঝাড়ফুঁক দিতে গিয়েছিলেন। ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে।

ইউপি সদস্য আকরাম হোসেন আসাদ মুঠোফোনে বলেন, ঘটনাটি সত্য। গ্রামের লোকজনের কাছ থেকেও একই ধরনের তথ্য পাওয়া গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযুক্ত আরশেদ আলীকে বাড়িতে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, শুক্রবার সন্ধ্যায় ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে ভুক্তভোগী বৃদ্ধা বা অভিযুক্ত—কাউকেই পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর