advertisement
advertisement

একাত্তরে মায়ের কোলে যুদ্ধ থেকে বেঁচেছিলাম, এবার নিজের চোখে দেখলাম আরেক ধরনের যুদ্ধ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
একাত্তরে মায়ের কোলে যুদ্ধ থেকে বেঁচেছিলাম, এবার নিজের চোখে দেখলাম আরেক ধরনের যুদ্ধ

‘এমভি কেপ দাও’ জাহাজের প্রধান প্রকৌশলী মো. আমান উল্লাহ

advertisement

২৪ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় ‘এমভি কেপ দাও’। জাহাজটিতে আগুন ধরে মারা যান একজন নাবিক। প্রাণে বেঁচে ফেরা ২৭ নাবিকের একজন জাহাজটির প্রধান প্রকৌশলী বাংলাদেশি মো. আমান উল্লাহ। তাঁর কাছে ভয়াবহ সেই অভিজ্ঞতার গল্প শুনলেন সজীব মিয়া‘এমভি কেপ দাও’ জাহাজের প্রধান প্রকৌশলী মো. আমান উল্লাহওমানের একটি হোটেলে এক সপ্তাহ কেটে গেল। আমার সঙ্গে ভারত, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাবিকেরা ছিলেন।

সবাই বাড়িতে ফিরে গেছেন। ভিসা জটিলতায় আমি শুধু আটকে আছি। এ ভিসা জটিলতার কারণেই সপ্তাহখানেক আগে আমাকে এমন একটি দুর্বিষহ অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে, যেখানে আমার থাকারই কথা ছিল না।তখন আমি অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী জাহাজ ‘এমভি কেপ দাও’–এর প্রধান প্রকৌশলী। গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর থেকে জাহাজটিতে উঠেছিলাম। জাহাজ দুবাই বন্দরে নোঙর করা অবস্থায়ই আমার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।

তখনই কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, বাড়িতে ফিরব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর