advertisement
advertisement

লিটনদের এ কোন রূপ, শ্রীলঙ্কা ‘বি’ দলের কাছে বড় হারে জুটল না ব্রোঞ্জও


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
লিটনদের এ কোন রূপ, শ্রীলঙ্কা ‘বি’ দলের কাছে বড় হারে জুটল না ব্রোঞ্জও

শ্রীলঙ্কার কাছেও হারল বাংলাদেশ

advertisement

এমন অসহায় আত্মসমর্পণ! তা–ও শ্রীলঙ্কার ‘বি’ দলের বিপক্ষে!এমন সকাল নিশ্চয়ই চাননি বাংলাদেশের সমর্থকেরা। জাপানের নিশিনে লিটন দাসের দল ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরেছে ৬৩ রানে। শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৭.২ ওভারে ১০২ রানে।। তাতে এশিয়ান গেমস ক্রিকেটে মূল দল পাঠিয়েও কোনো পদক পাওয়া হলো না বাংলাদেশের।শ্রীলঙ্কা এশিয়ান গেমস ক্রিকেটে মূল দল পাঠায়নি।

এরপরও দলটার কাছে বাংলাদেশ হারতেই পারে। কিন্তু তাই বলে এভাবে! যে উইকেটে শ্রীলঙ্কা ১৬৫ রান তুলল, সেই একই উইকেটে ব্যাটিংয়ের এত বেহাল! টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান সাইফ হাসান, তানজিদ হাসান আর লিটন দাস আউট হয়েছেন শূন্য রানে। লিটন আর শূন্য তো অনেকটা সমার্থক হয়ে উঠছে।সর্বশেষ পাঁচটি আন্তর্জাতিক ইনিংসের মধ্যে চারবারই শূন্য রানে ফিরেছেন অধিনায়ক। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কাছ থেকে ৩০ রানও আসেনি।

সর্বোচ্চ ২৬ রান করেন স্পিনার নাসুম আহমেদ, ইয়াসির আলী করেছেন ২১ রান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর