অসহনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগমাধ্যম
সাম্প্রতিক সময়ে আমরা সামাজিক ও রাজনৈতিক পরিসরে এমন সব বক্তব্য ও আচরণ দেখি, যেখানে পরিষ্কারভাবে সহনশীলতার অভাব দেখা যায়। তবে সহনশীলতার অভাব যে সবচেয়ে বেশি দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সে আর বলার অপেক্ষা রাখে না। সে কারণেই অসহিষ্ণু আচরণ ও তার প্রভাব আমাদের সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক ডিসকোর্সে একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়।
অনেক অসহিষ্ণু আচরণ কিংবা সহনশীলতার অভাবের অন্যতম কারণ হিসেবে আমরা সামাজিক পরিসরের অতিরাজনৈতিকীকরণকে দায়ী করি। সামাজিক পরিসরের অতিরাজনৈতিকীকরণের কারণে আমরা দেখতে পাই সামাজিক সম্পর্ককে লাভ, লোকসান ও প্রাপ্তির সাপেক্ষে দেখার প্রবণতার বৃদ্ধি, যা আমাদের সামাজিক জীবনের একটি বড় সংকট।ফলে আমরা যে প্রশ্নের সম্মুখীন এখন হচ্ছি সেটি হলো, আমরা কি রাজনৈতিকভাবে সচেতন সমাজ তৈরি করছি, নাকি ক্রমেই আরও বিভাজিত একটি সমাজ গড়ছি?
সমাজ ও তার সামাজিক সম্পর্ক যদি প্রথাগত রাজনৈতিক বলয় দ্বারা নির্ধারিত হয়, তাহলে সেটি একটি সমাজব্যবস্থার গভীর ক্ষতকেই নির্দেশ করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।