advertisement
advertisement

লোকাল বাসের টিকিট বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১০


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
লোকাল বাসের টিকিট বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১০

বাসের টিকিট বিক্রিকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায়

advertisement

মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভুরঘাটা এলাকায় লোকাল বাসের টিকিট বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা সেতুর ওপর পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।সংঘর্ষের সময় ভুরঘাটা এলাকার লোকজন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাত ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার এমারত ঘরামী বরিশালে যাওয়ার জন্য ভুরঘাটা এলাকার একটি বাস কাউন্টারে টিকিট কাটতে যান।

অসুস্থ থাকায় তিনি সামনের আসনে বসতে চান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর