advertisement
advertisement

দুই মাথার কচ্ছপ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
দুই মাথার কচ্ছপ

দুই মাথা নিয়ে জন্মানো বিরল কচ্ছপছানা

advertisement

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি বন্য প্রাণী সেবাকেন্দ্রে অদ্ভুত ও বিরল এক কচ্ছপছানার দেখভাল করা হচ্ছে। ‘ডায়মন্ডব্যাক টেরাপিন’ প্রজাতির কচ্ছপছানাটি দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে।

সাধারণত প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে এমন বিরল প্রাণীর জন্ম বন্য প্রাণী গবেষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।ম্যাসাচুসেটসের বার্নস্টেবলে অবস্থিত কেপ ওয়াইল্ডলাইফ সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ‘মাস অডুবন ওয়েলফ্লিট বে ওয়াইল্ডলাইফ স্যাংকচুয়ারি’ নামের একটি স্থানীয় বন্য প্রাণী সংরক্ষণাগার কর্তৃপক্ষ দুই মাথাওয়ালা কচ্ছপটিকে তাদের কাছে নিয়ে এসেছে।

বন্য প্রাণী কর্মীরা কচ্ছপছানাটিকে ওয়েলফ্লিটের বিশেষভাবে সুরক্ষিত ও সংরক্ষিত প্রজননক্ষেত্র থেকে উদ্ধার করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর