advertisement
advertisement

উত্তর প্রদেশ ও পাঞ্জাবে হঠাৎ দলের নেতৃত্বে কেন পরিবর্তন আনল কংগ্রেস, নির্বাচনই কি মুখ্য


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
উত্তর প্রদেশ ও পাঞ্জাবে হঠাৎ দলের নেতৃত্বে কেন পরিবর্তন আনল কংগ্রেস, নির্বাচনই কি মুখ্য

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী

advertisement

ভারতের দুই রাজ্য উত্তর প্রদেশ ও পাঞ্জাবে প্রদেশে নেতৃত্বে বদল ঘটাল কংগ্রেস। এই রদবদলের জোড়া উদ্দেশ্য, দুই রাজ্যে গোষ্ঠী কোন্দল বন্ধ করে রাজ্য বিধানসভার আগামী নির্বাচনে সাফল্য লাভ। গতকাল শুক্রবার এই সাংগঠনিক পরিবর্তন আনা হয়।উত্তর প্রদেশের রাজ্য সভাপতি ছিলেন অজয় রাই। বারানসির এই রাজনীতিক ২০২৩ সাল থেকে এই দায়িত্বে ছিলেন। তাঁর সময়ে দলের অবস্থান যে খারাপ ছিল, তা নয়। গান্ধী পরিবারের অনুগতও ছিলেন তিনি।

তাঁর বদলে যাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে, তিনি প্রতাপগড়ের রামপুরখাস আসন থেকে তিনবারের নির্বাচিত সদস্য আরাধনা মিশ্র মোনা। আরাধনার বাবা প্রমোদ তিওয়ারি রাজ্যসভার সদস্য। একসময় প্রমোদও প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন।প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হয়েছে সাহারানপুর থেকে লোকসভায় নির্বাচিত সদস্য ইমরান মাসুদকে। এ ছাড়া দুজনকে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে—দেবেন্দ্র নিষাদ ও অলোক প্রসাদ।

বিধানসভা পরিষদীয় দলের নেতা করা হয়েছে চৌধুরী বীরেন্দ্র সিংকে।সাংগঠনিক এই রদবদলের মধ্য দিয়ে উত্তর প্রদেশের জাতপাত সমীকরণের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর