advertisement
advertisement

দীর্ঘদিনের সঙ্গী জিলিসের সঙ্গে ইলন মাস্কের হঠাৎ বিচ্ছেদ, কী বলছেন এই নারী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
দীর্ঘদিনের সঙ্গী জিলিসের সঙ্গে ইলন মাস্কের হঠাৎ বিচ্ছেদ, কী বলছেন এই নারী

ইলন মাস্ক ও শিভন জিলিস

advertisement

বিশ্বের শীর্ষ ধনী মার্কিন ধনকুবের ইলন মাস্কের ঘর ভেঙেছে। দীর্ঘদিনের সঙ্গী ও ঘনিষ্ঠ সহযোগী শিভন জিলিসের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি।ধনকুবের ইলন মাস্ক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। শিভন জিলিস মাস্কের একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে নির্বাহী ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।সেই পরিচয় থেকেই প্রণয় ইলন মাস্ক ও শিভন জিলিসের। এরপর একসঙ্গে বসবাস।

একে একে তাঁদের ঘরে এসেছে চার সন্তান। বিচ্ছেদের বিষয়ে শিভন জিলিস বলেছেন, তাঁদের সম্পর্কটা আগাম কোনো সতর্কতা ছাড়াই সপ্তাহখানেকের মধ্যে ভালোবাসা থেকে বিচ্ছেদে গড়িয়েছে।বিচ্ছেদ হলেও শিভন জিলিসের প্রত্যাশা, তিনি ও ইলন মাস্ক ভালো বন্ধু রয়ে যাবেন। সন্তানদের ‘সহ-অভিভাবক’ হিসেবেও তাঁদের সম্পর্ক টিকে থাকবে।সাম্প্রতিক বছরগুলোয় ইলন মাস্ক রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন।

রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন আয়োজনে তিনি অংশ নিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর