advertisement
advertisement

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ চোরাচালানের পণ্য জব্দ, আটক ২


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ চোরাচালানের পণ্য জব্দ, আটক ২

collected

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস, ওষুধসহ বিভিন্ন ধরনের চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পৃথক এসব অভিযানে দুইজনকে আটক করা হয়। এ সময় ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দ করা চোরাচালানের পণ্যগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি বলেন, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর